ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার কাছে মোহাম্মদ রেজা পুরমঈন বলেন, “আমাদের দেশের অভিজ্ঞ কুরআন বিশষেজ্ঞদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা নিয়ে সমাজে সফলভাবে কাজে লাগানো উচিত। ”
তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে কুরআন বিষয়ক নতুন নতুন কার্যক্রমের জন্য একটি কুরআন এসোসিয়েশন গঠন করা উচিত যাতে আমাদের দেশে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন ধারণা পাওয়া যায়।
তিনি বলেন, যথাযথভাবে এ সব কুরআন বিশেষজ্ঞের দিকে নজর না রাখায় এবং তাদের অনেকে খুব বেশি বৃদ্ধ হয়ে যাওয়ায় অনেকটা স্মৃতির অন্তরালে চলে গেছেন। অথচ তাদের সবারই একাডেমিক যোগ্যতা রয়েছে। # 483982