IQNA

তিউনিশিয়ায় ইরানী কালচারাল সেন্টার কুরআন বিষয়ক সেমিনারের আয়োজন করবে

19:19 - November 02, 2009
সংবাদ: 1843898
তিউনিশিয়ায় ইরানী কালচারাল সেন্টার কুরআন বিষয়ক সেমিনারের আয়োজন করবে এবং এতে ইরান ও তিউনিশিয়ার একাডেমিক ও বিশ্ববিদ্যালয়ের বিশেজ্ঞরা উপস্থিত থাকবেন।
আত্ম:বিশ্বাস সংলাপ ও কুরআন শিরোনামে ওই সেমিনার আগামী ২৬ ও ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। তেহরান বিশ্ববিদ্যালয় ও তিউনিশিয়ার জায়তুনা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করবে।
দু’দেশের কুরআন বিশেষজ্ঞরা এ সেমিনারে বিভিন্ন বিষয় যেমন- “পবিত্র কুরআনে মানুষ”, “পবিত্র কুরআনে অন্য ধর্ম” এবং “আত্ম-বিশ্বাস সংলাপ:দৃষ্টিভঙ্গি ও পদ্ধতি” বিষয়ের ওপর বক্তব্য রাখবেন। সেমিনারের লিখিত বক্তব্য আরবীতে উপস্থাপন করা হবে এবং নির্বাচিত কিছু প্রবন্ধ জায়তুনা বিশ্ববিদ্যালয় পকাশ করবে। চলতি বছরের মার্চ মাসে তেহরান ও জায়তুনা বিশ্ববিদ্যালয় সহযোগিতার বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং এ সেমিনার তারই আওতায় হতে যাচ্ছে। # 485279
captcha