ইরানী হজ মিশনের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ শরীফ মাহদাভী ইরানী হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা একটা মহান সভ্যতা ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করবেন এবং আপনাদের কাঁধে বিরাট দায়িত্ব। এ জন্য আপনাদের সৌদি আরবের মাটিতে ভালো ধর্ম প্রচারকের কাজ করতে হবে।”
শরীফ মাহদাভী হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সৌদি আরবের মার্কেটে ঘুরে অযথা মূল্যবান সময় নষ্ট করবেন না বরং তা আপনাদের আধ্যাত্মিকতাকে ছড়িয়ে দিতে কাজে লাগাবেন।
তিনি বলেন, “বিশ্বের অন্য দেশ থেকে আসা যে সব হাজী ইসলামের প্রকৃত শিক্ষার জন্য পীপাসার্ত তাদের কাছে শিয়া মতবাদ তুলে ধরা আপনাদের দায়িত্ব।”
উল্লেখ্য, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় তিরিশ লাখ মুসলমান পবিত্র মক্কা নগরীতে হজে আসেন এবং সৌদি আরব এ মহান আধ্যাত্মিকতার কাজটি আঞ্জাম দিয়ে থাকে।
এ বছর সোয়াইন ফ্লু’র আশংকায় ইরান হজযাত্রীর সংখ্যা কমিয়ে অর্ধেক করেছে এবং এ বছর ইরান থেকে ৫০ হাজার মানুষ হজ করতে যাচ্ছেন। আগামী ২৭শে নভেম্বর পবিত্র হজ পালিত হবে। # 485275