IQNA

মাশহাদে আলী আসগর (আ.) এর ওপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে

7:20 - November 03, 2009
সংবাদ: 1843949
ইমাম রেজা (আ.) এর মাযার কর্তৃপক্ষ আগামী ১১ই নভেম্বর হযরত আলী আসগর (আ.) এর ওপর আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করবে।
মাশহাদে ইমাম রেজা (আ) এর মাযারে এ সেমিনার অনুষ্ঠিত হবে। হযরত আলী আসগর (আ.) এর স্মরণে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ যেমন- ইরাক, বাহরাইন, আফগানিস্তান, ভারত, সৌদি আরব এবং লেবানন থেকে প্রতিনিধি এ সেমিনারে যোগ দেবেন।
ইমাম হোসাইন (আ.) ও তার পরিবারের সদস্যরা বিশেষ করে তার ৬ মাসের শিশু সন্তান আশুরার যে সত্য কথাগুলো উন্মোচন করে দিয়ে গেছেন তা এবং আশুরার উত্থান নিয়ে সেমিনারে আলোচনা হবে। # 484982
captcha