সংবাদ মাধ্যম Fleurislam এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সের বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ সাহম মাসরুকির উদ্বোধনী ভাষণের মধ্যদিয়ে ৭ নভেম্বর স্থানীয় সময় বেলা ১ টায় এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে । সম্মেলনে সাহম মাসরুকি ছাড়াও দেশের বিশিষ্ট আলেম ও গবেষক জনাব, ঈমান ইয়াস ও রাশিদ তালেব যথাক্রমে ‘মহান আল্লাহর বিভিন্ন গুণবাচক নাম স্মরণ করার তাৎপর্য’ এবং ‘মানুষের সঠিক পথে দিশারী ইসলাম’ শীর্ষক বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন ।এই সম্মেলন মুসলিম ও অমুসলিম সবার জন্য উন্মুক্ত থাকবে ।# 487065