IQNA

স্পেনে ক্যাটালান ভাষায় কুরআন অনুবাদককে সংবর্ধনা দেয়া হবে

22:24 - November 04, 2009
সংবাদ: 1844932
৪ঠা নভেম্বর প্রথমবারের মতো পবিত্র কুরআন ক্যাটালান ভাষায় অনুবাদের স্মরণে স্পেনের আলিকান্তে বিশ্ববিদ্যালয় মরহুম মাইকেল ডি এপালজাকে স্মরণ করছে।
ক্যাটালান ভাষায় এপালজা’র অনুবাদ করা পবিত্র কুরআন শরীফ ২০০২ সালে স্পেনের জাতীয় অনুবাদ পুরস্কার পায়। স্পেনের এ বিখ্যাত গবেষক এবং আরবী ও ইসলামী স্টাডিজের শিক্ষক ২০০৮ সালে ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন।
ক্যাটালান হচ্ছে রোমান ভাষা এবং স্পেনের স্বায়ত্ত্বশাসিত ব্যালেয়ারিক দ্বীপ, ক্যাটালোয়িা ও ভ্যালেন্সিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। # 487556
captcha