ম্যাগাজিনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও কুরআনের বিভিন্ন ইস্যু নিয়ে লেখা ছাপা হয়েছে। এতে মুখবন্ধ লিখেছেন সৌদি আরবের ধর্ম তথ্যমন্ত্রী সালেহ বিন আবদুল আজিজ আল শেখ। তিনি এতে কমপ্রেক্সের বৈজ্ঞানিক অর্জন ও ম্যাগাজিনের সম্পাদক মোহাম্মদ আল-উফি’র একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এ ম্যাগাজিন গবেষকদের জন্য তাদের গবেষণা কর্ম উপস্থাপনের জন্য এক বিরাট সুযোগ সৃষ্টি করেছে। ম্যাগাজিনটির এ সংখ্যায় কয়েকটি আরবী হরফের বিশুদ্ধ উচ্চারণ নিয়ে আহমাদ আল সেদ্দিস এবং সৌদি কুরআন গবেষক আ’মার আমিন আল-দাদুর হেদায়া আর রাহমানের জটিলতা নিয়ে একটি অনুসন্ধানীমূলক রচনা রয়েছে। এ ছাড়া, আরো বেশ কয়েকটি প্রবন্ধ ও রচনা রয়েছে এ ম্যাগাজিনটিতে। # 488387