IQNA

পারস্য উপসাগরীয় অঞ্চলের যুব কুরআন প্রতিযোগিতা ওমানে অনুষ্ঠিত হবে

14:12 - November 07, 2009
সংবাদ: 1845403
পারস্য উপসাগরীয় অঞ্চলের ২২তম আন্তর্জাতিক যুব কুরআন ও হাদিস প্রতিযোগিতা ৭ই নভেম্বর থেকে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে।
আল বাইয়্যান পত্রিকার জানায়, দুই ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে থাকছে- পবিত্র কুরআন হেফজ, তেলাওয়াত এবং তাজবিদ। আর দ্বিতীয় বিভাগে থাকবে পবিত্র হাদিসের হেফজ। প্রতিযোগিতায় ১০, ১৪, ১৫, ১৮,১৯ এবং ২৫ বছর বয়সীরা অংশ নিতে পারবে। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন কুরআন বিষয়ক কেন্দ্র থেকে প্রাথমিক প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সব যুব মনোনীত হয়েছে। ওমানের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার পাশাপাশি এ সব তরুণের জন্য আরো কিছু ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও পরিকল্পনা করা হয়েছে। # 488462
captcha