ফিলিস্তিনের দনিয়া আল ওয়াতান পত্রিকা জানায়, সিরিয়ার পর্যটন মন্ত্রণালয়, বুখারেস্টের সিরীয় দূতাবাস এবং রোমানিয়ার ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী হচ্ছে। দু’দেশের যৌথ পর্যটন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনার আওতায় এ প্রদর্শনীতে সিরিয়ার বিভিন্ন পর্যটন স্পটের চিত্র তুলে ধরা হয়েছে। বুখারেস্টে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত জানান, প্রদর্শনী উপলক্ষে রোমানিয়ায় কয়েকটি সিরীয় ইন্সটিটিউট যেমন- সিরিয়ান চেম্বার অব কমার্স, সিরিয়া-রোমানিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি এবং রোমানিয়ায় বসবাসরত সিরিয়ার ডাক্তারদের সমন্বয়ে একটি এসোসিয়েশন গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। # 487428