কাতারের দৈনিক আল রয়ের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের চতুর্থ জাতীয় কুরআন প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক খালেদ বিন মোহাম্মদ বিন গণাম আল সানি বলেছেন, পুরুষ ও মহিলাদের জন্য দুটি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এবং এর মূল বিষয়বস্তু হলো পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতা । কাতারের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিফযুল কুরআন সেন্টারে ১৮ দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় যারা বিচারকদের কাছ থেকে বেশি নম্বর পেয়ে এগিয়ে থাকবেন তারাই দেশের চতুর্থ জাতীয় কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে । কাতারের কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদ ও কুরআন বিশেষজ্ঞদের নিয়ে এই প্রতিযোগিতার বিচারক প্যানেল গঠন করা হয়েছে । প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিজয়ীদের মাঝে মূল্যবাণ উপহার তুলে দেয়া হবে ।# 489997