মদীনা থেকে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার সংবাদদাতা জানান, শাজাহরহ মসজিদে মাগরিব ও এশার নামাজ আদায় করে ইরানী হজ যাত্রীরা হজের কাপড় পরে বাসযোগে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেন। অন্যান্য দেশের হাজীরাও এরইমধ্যে মক্কার উদ্দেশ্যে রওয়ান দিয়েছেন। গতকাল প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, বর্তমান হজ মৌসুমে গতবারের চেয়ে বেশি হাজী মদীনায় রাসূল (সা.) এর মাযারে দরুদ ও সালাম পাঠ করছেন এবং সেখানকার মসজিদে নামাজ আদায় করছেন।
শুক্রবার পর্যন্ত পবিত্র এ নগরীতে এসছেন প্রায় তিন লাখ একাশি হাজার ৪৫৯ জন হাজী যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। ৬৫ হাজারের বেশি হজ যাত্রী এবারের হজে অংশ নিচ্ছেন এবং সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলমান হজে অংশ নেবেন। # 489511