IQNA

তুরস্কের বিঙ্গলে নতুন কুরআন কেন্দ্র চালু

22:05 - November 11, 2009
সংবাদ: 1848019
তুরস্কের বিঙ্গল প্রদেশের সোলহান শহরে নতুন কুরআন শিক্ষা কেন্দ্র চালু হয়েছে।
বিঙ্গল প্রদেশের গভর্নরের আর্থিক সহায়তায় নতুন এ কুরআন কেন্দ্র চালু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিঙ্গলের গভর্নর ইরফান বালকানুগু এবং বেশ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব ও তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বালকানুগু বলেন, “পবিত্র কুরআন মানুষের আত্মার ফলপ্রসূ চিকিৎসা দিতে পারে এবং একটি কুরআন কেন্দ্র এ চিকিৎসা যোগান দিতে পারে তাদের জন্য যারা শান্তি খুঁজছেন।” উদ্বোধনী অনুষ্ঠানে সোলহানের মুফতি সাচিত একরিম আশা প্রকাশ করে বলেন, এই কেন্দ্র বিশেষ করে যুব সমাজের মানসিক উন্নয়ন সাধনের জন্য ভালো সুযোগ বয়ে আনবে। অনুষ্ঠান শেষে সবাইকে একটি করে পবিত্র কুরআনের কপি দেয়া হয়। # 490100
captcha