IQNA

মদীনায় শত শত ইরানী হজ যাত্রীর অংশ গ্রহণে কুরআন সম্মেলন অনুষ্ঠিত

9:27 - November 12, 2009
সংবাদ: 1848073
মঙ্গলবার রাতে মদীনায় ইরানী হজ মিশনের উদ্যোগে আয়োজিত কুরআন বিষয়ক সম্মেলনে শত শত ইরানী হজযাত্রী অংশ নেন।
সম্মেলনে ইরানের শীর্ষ ক্বারী হামেদ বালিজাদেহ ও সাইয়্যেদ জাভেদ হোসেইনী পবিত্র কুরআন তেলাওয়াত করে শুনান।
ইরানের ফালাক্ব তাভাশিহ (ইসলামী সঙ্গীত) গ্রুপ কুরআনের আলোকে কয়েকটি সঙ্গীত পরিবেশন করে। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার হজ প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মাদী রেইশাহরীসহ বহু সংখ্যক ইরানী হজ কর্মকর্তা।
এতে ইরানের বিশিষ্ট ক্বারী ও মুয়াজ্জিন মাস্টার হোসেইনী সোবদেল স্মরণে একটি বিবৃতি পড়ে শোনানো হয়। গত ৪ঠা নভেম্বর মাস্টার সোবদেল ৭৮ বছর বয়সে তেহরানে ইন্তেকাল করেন। # 491212
captcha