IQNA

লন্ডনে পবিত্র কুরআনের নতুন অনুবাদ প্রকাশিত

9:38 - November 12, 2009
সংবাদ: 1848078
বিশ্বব্যাপী ইংরেজি ভাষাভাষী মানুষের মধ্যে কুরআনের শিক্ষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে বৃটেনে ইরানের কালচারাল সেন্টার পবিত্র কুরআনের নতুন ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে।
কুরআনের আগের ইংরেজি অনুবাদের তুলনায় নতুন এ অনুবাদে বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। অক্সফোর্ডে ইরানের আবাসিক প্রভাষক মি. গোহারি এ অনুবাদ করেছেন। এতে পবিত্র কুরআনের মূল স্টাইল ঠিক রাখার পাশাপাশি আয়াতগুলোর সঠিক অর্থ প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। আধুনিক ইংরেজি ব্যাকরণের পাশাপাশি আরবী ভাবধারা প্রকাশের জন্য ‘শর্ট ফ্রেজ’ ব্যবহার করা হয়েছে। এটা এ অনুবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পবিত্র কুরআন ও ইসলামী নানা বিষয় বোঝার জন্য এতে প্রয়োজনীয় ফুটনোটও ব্যবহার করা হয়েছে। # 491279
captcha