IQNA

মদিনায় আবারো প্রায় ২৩ হাজার ইরানী হজযাত্রী দোয়ায়ে কামেলিতে অংশ নিচ্ছেন

9:53 - November 12, 2009
সংবাদ: 1848081
আজ ১২ই নভেম্বর রাতে পবিত্র মদীনা শহরে প্রায় ২৩ হাজার ইরানী হজযাত্রী দোয়ায়ে কামেলিতে অংশ নেবেন।
আশা করা হচ্ছে এ দোয়া অনুষ্ঠান স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় শুরু হবে এবং আহলে বাইয়্যাতের স্মরণে সাদেক আহানগারান ও মুজতবা বাকেরী ধর্মীয় গান পরিবেশন করবেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন মোহাম্মদ রেজা গোলামজাদেহ।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার সৌদি আরব অফিস থেকে প্রায় ৮০০ স্বেচ্ছাসেবক ইরানী অনুষ্ঠানে হজ যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। অন্যদের মধ্যে উপস্থি থাকবেন সর্বোচ্চ নেতার হজ প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মাদী রেইশাহরি।
ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী, সৌদি আরবের পুলিশও ইরানী হাজীদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। # 491476
captcha