IQNA

লন্ডনে আয়োজিত বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসির বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তী

22:28 - November 14, 2009
সংবাদ: 1848958
বৃটেনের রাজধানী লন্ডনে আয়োজিত বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসির বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গতকাল শেষ হয়েছে।
সৌদি দৈনিক আক্কস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাদশাহ ফাহাদ ইসলামী গবেষণা ইন্সটিটিউটের উদ্যোগ্যে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ১১ই নভেম্বর বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসির বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয় ।সম্মেলনে বৃটেন, মার্কিনযুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশসহ আরব ও ইসলামী দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট কুরআন বিশেষজ্ঞদের অংশ গ্রহণে মধ্য দিয়ে তিন দিনে ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় ।সম্মেলনে আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল, তাফসির ও কুরআন বিদ্যা, কুরআনে চরিত্র, সমকালীন বিশ্বে কুরআন, এবং কুরআন ও সাহিত্য শীর্ষক বিষয়ে আলোচনা করা হয় ।গতকাল এই অালোচনা শেষ হয়েছে ।# 492405
captcha