৫ দিনব্যাপী এ সম্মেলনে কুয়েত, জর্ডান, বাহরাইন, সৌদি আরব, তিউনিশিয়া, সুদান, সিরিয়া, ওমান, কাতার, লিবিয়া, মিশর, মরোক্কো ও ইয়েমেনের ২১ জন বিশেষজ্ঞ পবিত্র কুরআন তেলাওয়াত ও হেফজের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবেন।
ইসলামিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (আই.এস.ই.এস.সি.ও) উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে কুয়েতভিত্তিক ওয়ার্ল্ড কাউন্সিল ফর ইসলামিক চ্যারিটি। সম্মেলন চলাকালে কুরআন কেন্দ্রগুলোতে পবিত্র কুরআন হেফজ পদ্ধতি উন্নয়নে নতুন প্রকল্প পরীক্ষা করে দেখা হবে। # 492365