স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও রোমানিয়া ইসলামিক এসোসিয়েশনের চেয়ারম্যান করিম আচিন আল-মিনার ওয়েবসাইটকে জানান, এ সাইবার স্কুলের মাধ্যমে রোমানিয়ার ছেলে-মেয়েরা মাতৃভাষায় ইসলাম শিক্ষার সুযোগ পাবে।
তিনি বলেন, “সমাজের তরুণ-যুবক ও ধর্মান্তরিত মুসলমানদের জন্য পদ্ধতিগতভাবে বিজ্ঞানভিত্তিক কুরআন শিক্ষার কোন সুযোগ না থাকায় আমরা এটা করতে উৎসাহিত হয়েছি।” দেশটিতে ১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর এই স্কুল প্রতিষ্ঠা ইসলাম প্রচারের জন্য বড় ধরনের একটি পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
এ স্কুলে প্রতিটি কোর্সের মেয়াদ হবে ২ বছরের যাতে থাকবে ৩টি করে সেমিস্টার। এখানে ইসলামিক আইন, কুরআন তেলাওয়াত ও হেফজ, কুরআন ও হাদিস শিক্ষা, ইসলামিক বিচারব্যবস্থা, নবুয়তের ধারা ও ইসলামী সংস্কৃতি শিক্ষা দেয়া হবে। # 493418