IQNA

আলবেনিয়ার বই মেলায় ইরানী প্রকাশকরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন

7:23 - November 17, 2009
সংবাদ: 1850150
আলবেনিয়ার রাজধানী তিরানায় অনুষ্ঠানরত দ্বাদশ আন্তর্জাতিক বই মেলায় ইরানের চারটি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশনা কর্ম প্রদর্শন করছেন।
বই মেলায় ইরানের আল মাহদি প্রকাশনা ইংরেজি বইয়ের সাথে সুন্দর ইরানী চিত্রশিল্প সম্বলিত পোস্টার দিচ্ছে। এ ছাড়া, সাদি ফাউন্ডেশন, রুমি ফাউন্ডেশন ও ইন্সটিটিউট অব কুরআন ইসলামী বইয়ের পাশাপাশি বিক্রির জন্য নানা ধরনের পণ্য তুলেছে। তবে, সংস্কৃতি ও ধর্ম বিশেষ করে ইসলাম ও খিস্টান ধর্ম সম্পর্কিত বই বেশি তোলা হয়েছে।
তিরানার এ আন্তর্জাতিক বই মেলা গত ১২ই নভেম্বর শুরু হয় এবং ১৬ই নভেম্বর পর্যনত্ম চলবে। এর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপসি'ত ছিলেন।# 492361
captcha