উদ্বোধনী অনুষ্ঠানে উপ-সংস্কৃতিমন্ত্রী ও বিভিন্ন ধর্মের গুরুপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ১৭তম জাতীয় গ্রন্থ সপ্তাহের তথ্য অফিস থেকে জানানো হয়েছে, লাইব্রেরির কার্যক্রম চলবে দুই ভাগে। প্রথম ভাগে থাকবে- এক হাজার ছয়শ’ বই এবং এ সব বই ধর্ম, সমপ্রদায় ও জাতি, ধর্মতত্ত্ব, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ধর্ম এবং নানা মতবাদভিত্তিক হবে। আর দ্বিতীয় পর্যায়ে থাকবে- ইংরেজি, ফারসি ও উর্দু ভাষায় দুই হাজার বইয়ের সফটওয়ার। লাইব্রেরির দ্বিতীয় পর্যায়ে গবেষণার জন্য একটি তথ্য ব্যাংকও খোলার পরিকল্পনা রয়েছে। নতুন প্রতিষ্ঠিত এ লাইব্রেরিকে জাতীয় গ্রন্থ সপ্তাহের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে পরিচিত করে তোলার জন্য ইসলামিক কালচার অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে। # 494589