IQNA

কাতারে দু’টি কুরআন হেফ্জ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে

8:01 - November 18, 2009
সংবাদ: 1850744
সোমবার কাতারের আল-খোর শহরের দু’টি মসজিদে “শেখ আবদ বিন মোহাম্মদ আল সানি” দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে কুরআন হেফ্জ কেন্দ্র দু’টির উদ্বোধন করা হয়েছে।
কাতারের আল-রাইয়াহ পত্রিকা জানায়, শহরের “হাইয়া বিনতে মোহাম্মদ আল-শাগিরি” ও “ইবরাহিম বিন সা’দ আল-ইবরাহিম” মসজিদে কুরআন কেন্দ্র দু’টি প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে একটির নাম হলো- “আহলুল কুরআন”।
কুরআন কেন্দ্র দু’টিতে রয়েছে ৮০ জন ছাত্রছাত্রী এবং এর সমস্ত কর্মকাণ্ড তত্ত্বাবধান করবে আবদুর রহমান কুরআন কেন্দ্র। এখানে বেশ কয়েকজন শিক্ষক ও আল-খোর মসজিদের ইমাম ছাত্র-ছাত্রীদের কুরআন শিক্ষা দেবেন। কুরআন হেফজের পাশাপাশি এখানে পবিত্র কুরআন তেলাওয়াতের বিভিন্ন স্টাইল শিক্ষা দেয়া হবে। # 494442
captcha