প্রস্তাবের পক্ষে পড়ে ১৫৬ ভোট আর বিপক্ষে ভোট দেন ১৫ জন সংসদ সদস্য। ১২ জন সংসদ সদস্য ভোট দানে বিরত থাকেন। আগামী ১৮ই জানুয়ারি ফিলিস্তিনী যোদ্ধাদের প্রতিরোধের প্রতীক হিসেবে ‘গাজা দিবস’ পালন করা হবে। বিষয়টি ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)-র ক্যালেন্ডারে অন্তর্ভূক্ত করার জন্য প্রস্তাব আকারে উত্থাপন করতে ইরানের মজলিস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে। # 494553