আগামী ৪ঠা ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে মুসলিম পণ্ডিত, জার্মানীর বুদ্ধিজীবী, বিভিন্ন বিষয়ের ছাত্র ও শিড়্গক এবং যারা আহলে বাইয়্যাত সম্পর্কে শিক্ষা নিতে চান -এমন বহু সংখ্যক মানুষ অংশ নেবে।
ইসলামফোবিয়া, শিয়া স্টাডিজ, ইসলামের তিন মহিয়সী নারী, জার্মানীতে মুসলিম সংখ্যালঘু বিশেষ করে শিয়া মুসলিম, জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলোতে শিয়া ইসলামের ওপর গবেষণা এবং আজকের জীবনে ঈদে গাদিরের ভূমিকা প্রভৃতি নিয়ে আলোচনা হবে।
জার্মানীতে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত শেখ আত্তার, জার্মান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসলাম সাইদ, জার্মান বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ড. আহমাদ আরিয়েস, মরাবার্গের পিলিপস্ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উদো স্টেইনবাক, হামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধান ও ইমাম হুজ্জাতুল ইসলাম রামেজানি সম্মেলনে বক্তব্য রাখবেন। # 495584