IQNA

শিয়া ও সুন্নি আলেমরা যৌথভাবে সূরা আল-ফাতিহার ব্যাখ্যা লিখবেন

21:12 - November 20, 2009
সংবাদ: 1851648
সিস্তান বালুচিস্তান প্রদেশের ধর্ম মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, প্রদেশের শিয়া ও সুন্নি আলেমরা যৌথভাবে সূরা আল-ফাতিহার ব্যাখ্যা লিখবেন।
হুজ্জাতুল ইসলাম রুহানি নিয়া জানান, ব্যাখ্যা লেখার পর তা ১০ খণ্ডে প্রকাশ করা হবে।
তিনি বলেন, “কুরআন শরীফের অন্যতম বিশদ ব্যাখ্যার সুরা হিসেবে সূরা আল-ফাতিহার ব্যাখ্যা শিয়া ও সুন্নি আলেমরা যৌথভাবে লিখবেন। এর একটা ধর্মীয় ও সাংস্কৃতিক লক্ষ্য রয়েছে।”
তিনি বলেন, শিয়া ও সুন্নিদের মধ্যে সম্পর্ক জোরদার করতে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা দরকার এবং ধর্মন্ত্রণালয়ের অধীনস্ত' বিভাগগুলো তা করতে প্রয়োজনে অর্থ ব্যয়ও করবে।
তিনি আরো জানা, এ বছর দশ বিলিয়ন রিয়াল বাজেট বরাদ্দ দেয়া হয়েছে প্রদেশে নতুন মসজিদ ও ইসলামী কালচারাল সেন্টার নির্মাণ করার জন্য এবং পুরনো মসজিদ ও ঐতিহাসিক স্থানগুলোর সংস্কারের জন্য। # 495340
captcha