IQNA

সংযুক্ত আরব আমিরাতে মহিলাদের কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

21:18 - November 20, 2009
সংবাদ: 1851650
শারজার সরকারী কুরআন ও সুন্নাহ ইন্সটিটিউটের উদ্যোগে মুবারক আল-হাসাভী অ্যাওয়ার্ড দ্বিতীয় মহিলা জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আল বাইয়ান পত্রিকার খবর অনুযায়ী, আগামী ৫ই ডিসেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্তএ প্রতিযোগিতা চলবে। ইন্সটিটিউটের মহাপরিচালক হামদ মাত্তার তারইয়াম জানান, প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য আগামী ২৬ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
প্রতিযোগিতা তিনটি বয়স শ্রেণীতে বিভক্ত থাকবে। যেমন ১৬ বছরের বেশি, সাত থেকে ১৬ বছর এবং সাত বছরের ছোট -এই তিন বয়স শ্রেণীর মেয়েরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সাত বছরের বেশি বয়সী মেয়েদের মধ্যে পবিত্র কুরআন শরীফের ১০, ৫, ২ অথবা এক পারার ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর সাত বছরের কম বয়সী মেয়েরা আধা পারার প্রতিযোগিতায় অংশ নেবে। # 495253
captcha