IQNA

পবিত্র মক্কার প্রধান মসজিদে ইরানী ক্বারীদের কুরআন তেলাওয়াত

22:51 - November 21, 2009
সংবাদ: 1852197
পবিত্র মক্কার প্রধান মসজিদে ইরানী কুরআন প্রতিনিধি দলের কুরআন তেলাওয়াত সব দেশের হাজীদের আকৃষ্ট করেছে।
গতরাতে মক্কার পবিত্রতম মসজিদে ইরানী ক্বারীদের মধুর এ তেলাওয়াত শুনতে বিশ্বের প্রায় সব দেশের হাজীরা উপস্থিত হন। মাহদি ফারুকী, মুহাম্মদ মাশমউল, সাঈদ তুশি তেলাওয়াত করে শোনান এবং শ্রোতারা বার বার প্রশংসামূলক ধ্বনি উচ্চারণ করে ত তাদের উৎসাহিত করেন। স্থানীয় সময় রাত ১০টায় এ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার কারণে দেরি হয় এবং আধা ঘন্টা পর শুরু হয়। # 496173
captcha