প্রদর্শনীর তথ্য অফিস জানায়, এ গ্রন্থটিকে মনে করা হচ্ছে এ পর্যন্ত প্রকাশিত সমস্ত এনসাইক্লোপেডিয়া থেকে এটি সমৃদ্ধ ও বিস্তরিত।
এ বইটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে- বৈসাদৃশ্যপূর্ণ ধারণা, ধর্মীয় শিক্ষা ও আন্ত:সাংস্কৃতিক ধারণা এবং মুসলিম বিশ্বের সবচেয়ে জরুরী বিষয় ‘ঐক্য’ নিয়ে এতে আলোচনা করা হয়েছে।
ধর্ম বিশেষজ্ঞ অ্যালেক্সিজ জে.ভি সাবিদেজ বলেন, ওরিয়েন্ট ম্যাগাজিনে লিখেছেন, নতুন এই এনসাইক্লোপেডিয়াটি ইসলাম সম্পর্কে গবেষণা বা পড়াশুনা করতে গেলে খুব গুরুপূর্ণ সোর্স হতে পারে এবং এটি সব বিশেষায়িত লাইব্রেরিতে থাকা উচিৎ।
ধর্ম গবেষক ও ইসলামী ইস্যু বিশেষজ্ঞ গ্রোনাল্ড পি. লিটল এই বইটি সম্পর্কে বলেন, ধর্ম গবেষণার ক্ষেত্রে এই বইটি সুবিধাজনক ও প্রয়োগ করার মতো একটি গ্রন্থ।
পি. জে. বিরমান, বাইয়ান কুইসেস, সি. ই. বাথ ভারস, ই. ভন ড্যানসেল এবং ভি. পি. হাইনার ইয়াস -এই ৫ জনে গ্রন্থ'টি সংকলন করেছেন এবং পার্ল প্রকাশনী তা প্রকাশ করেছে। # 496049