IQNA

আর্মেনিয়ায় ‘গাদিরকে জানা’ বিষয়ক একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে

21:02 - November 23, 2009
সংবাদ: 1853294
ঈদে গাদির উপলক্ষে আর্মেনিয়ার ইরানী কালাচারাল সেন্টারে ‘গাদিরকে জানা” শীর্ষক এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বেইসাত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে- ঈদে গাদির দিবসে মহানবী হযরত মুহাম্মদ (স.) যে ভাষণ দিয়েছিলেন তার গুরুত্বকে তুলে ধরা। আর্মেনিয়ায় বসবাসকারী ইরানী ছাত্রদেরও এ প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ১লা ডিসেম্বরের মধ্যে তাদের লেখা জমা দিতে বলা হয়েছে। ইরানী কালচারাল সেন্টার ঈদে গাদিরের মর্যাদাকে সুস্পষ্ট করতে আরো নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে যাতে জ্ঞানের দরজা ইমাম আলী সম্পর্কে ছাত্ররা বেশি করে জানতে পারে। # 495592
captcha