IQNA

আহলুল বাইয়্যাতের সংস্কৃতি জোরদার করার জন্য শীর্ষ শিয়া নেতার আহ্বান

7:19 - November 26, 2009
সংবাদ: 1854293
ইরানের শীর্ষ শিয়া নেতা আয়াতুল্লাহ হোসেইন নূরী হামেদানী বলেছেন, আহলুল বাইয়্যাতের সংস্কৃতি প্রতিষ্ঠা করা ইসলামী কর্তব্যের আওতাভুক্ত
আহলুল বাইয়্যাত ওয়ার্ল্ড এসেম্বলির এক সভায় আয়াতুল্লাহ হোসেইন নূরী হামেদানী বলেন, “আহলে বাইয়্যাতের সংস্কৃতি বহু বিপ্লব ও জাগরণের উৎস বলে বিবেচিত হওয়ায় শত্রুরা তা আজ মুছে ফেলতে চায়।”
তিনি বলেন, আহলে বাইয়্যাতের সংস্কৃতি জিহাদি সংস্কৃতি হওয়ায় তা মুসলমানদের জাগিয়ে তোলে। একে সমস্ত জিহাদের ওপরে অগ্রাধিকার দেয়ার জন্য তিনি আহ্বান জানান। আয়াতুল্লাহ হামেদানী জোর দিয়ে বলেন, ইসলামের শত্রুরা ইসলামফোবিয়া ছড়িয়ে আহলুল বাইয়্যাতের সংস্কৃতির গতিধারা বাধাগ্রস্ত কিংবা থামিয়ে দিতে চায়। কিন্তু খুব শিগগিরি তারা চূড়ান্তভাবে পরাজিত হবে। # 498135
captcha