IQNA

ভারতের বই মেলায় কুরআন বিষয়ক অনুবাদের প্রতিই দর্শকদের বেশি আগ্রহ

7:24 - November 26, 2009
সংবাদ: 1854294
ভারতের রাজধানী দিল্লীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বই মেলায় যে সব প্যাভিলিয়নে দর্শকরা সবচেয়ে বেশি যাচ্ছেন তার মধ্যে কুরআন বিষয়ক অনুবাদের প্যাভিলিয়ন প্রধান।
মেলায় প্রদর্শিত নানা ধরনের ইসলামী বইয়ের পাশাপাশি কুরআনের সিডি ও ডিভিডি’র প্রতি আগত ক্রেতা-দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এগুলোর তুলনামূলক কম দাম রাখা হচ্ছে।
মেলায় প্রদর্শিত পবিত্র কুরআনের ইংরেজি, হিন্দি ও উর্দু অনুবাদের প্রতিও বিশেষ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। মেলায় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সৌদিআরব, লেবানন, বৃটেন ও আমেরিকার কয়েকটি প্রকাশনা সংস্থা ইংরেজি, হিন্দি, উর্দু এবং আরবী ভাষায় প্রকাশিত নানা ধরনের বই ও কুরআনের অনুবাদ প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে-ইসলামী আইন ও বিচার ব্যবস্থা সম্পর্কিত বই, হাদিস, ইসলামী ব্যাংকিং, তালাক ব্যবস্থা এবং সন্ত্রাসবাদ বিষয়ে নানা ধরনের বই। সপ্তাহব্যাপী এ বই মেলায় নারী বিষয়ক নানা দরনের গ্রন্থ'ও পাওয়া যাচ্ছে।# 498016
captcha