IQNA

উত্তর আফগানিস্তানে কুরআনে হাফেজদের সংবর্ধনা

7:28 - November 26, 2009
সংবাদ: 1854295
আফগানিস্তানের বাগলান প্রদেশের তালা ও বারফাক শহরে মঙ্গলবার ১৪ জন কুরআনে হাফেজকে সংবর্ধনা দেয়া হয়েছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার আফগানিস্তান অফিস জানায়, শহরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বহু সংখ্যক ধর্মীয় বিশেষজ্ঞ ও শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তফা সাদিকী বলেন, “আফগানিস্তানের এই দুর্গম অঞ্চলে আমরা এত সংখ্যক কুরআনে হাফেজ যাদের বুকে পবিত্র কুরআন ধারণ করা রয়েছে তাদের সংবর্ধনা দিতে পারছি, সত্যিই এটা করতে পেরে আমরা কৃতজ্ঞ। আমরা একে বিরাট রহমত বলে মনে করি।”
দেশে ইসলামী শিক্ষার ক্ষেত্রে সরকারী সহযোগিতার কথা উল্লেখ করে অনুষ্ঠানে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির অন্য এক সদস্য মৌলভী আবদুল বাকি সরকারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে তিনি মাদ্রসার আয়-ব্যয় ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তুলে ধরেন। # 497904
captcha