IQNA

মাশহাদে আন্তর্জাতিক কুরআন প্রকাশনা কেন্দ্রের উদ্বোধন

20:54 - December 06, 2009
সংবাদ: 1857595
আয়াতুল্লাহ হাশেমী রাফসানজানির উপস্থিতিতে ইরানের পবিত্র মাশহাদ শহরে শনিবার আন্তর্জাতিক কুরআন প্রকাশনা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর লিডারশিপ এক্সপার্টস অ্যাসেম্বলির প্রধান আয়াতুল্লাহ রাফসানজানি প্রকাশনা কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। আশা করা হচ্ছে, ১২ হাজার বর্গমিটারের প্রকাশনা কেন্দ্র থেকে বছরে ৫০ লাখ কপি পবিত্র কুরআন প্রকাশ করা সম্ভব হবে।
২০০৭ সালে কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৮ সালে তা শেষ হয়। এরপর জার্মানী থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানী করা হয়। প্রকাশনার ক্ষেত্রে ইরানে এ পর্যন্ত ব্যবহৃত প্রযুক্তির চেয়ে এসব যন্ত্রপাতি অনেক বেশি অগ্রগামী। # 504371
captcha