সংবাদ মাধ্যম umma united এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বেলজিয়ামের লেবার পার্টির মহাসচিব ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থক নাদিন রোসা, বিশিষ্ট সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেজ্ঞ রিচার্ড লবুয়ের এবং ফ্রান্সের সংসদে সবুজ দল থেকে নির্বাচিত প্রতিনিধি আলিমা বুমেদিন এর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে ।সম্মেলনে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর্ব আগ্রাসনের ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। # 505539