IQNA

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে ইরানের আহ্বান

17:49 - December 10, 2009
সংবাদ: 1859284
বিভিন্ন দেশের কর্তৃত্ব প্রতিরোধে ইরানী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিবেশি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে সাক্ষাতের সময় আহমাদিনেজাদ বলেন, “বলদর্পী শক্তিগুলোর চাপিয়ে দেয়া সমস্যা থেকে বাঁচার এবং নিজেদের উন্নয়নের মূলপথ হচ্ছে- এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো।” ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ককে ইতিবাচক মন্তব্য করে আহমাদিনেজাদ বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের স্বার্থেই আঞ্চলিক দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক থাকা দরকার। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে ইরান কোনো ধরনের বাধার সৃষ্টি করছে না বরং দু’দেশের মধ্যে সম্ভাব্য সব ধরনের সম্পর্ক তৈরির জন্য আগ্রহী। # 506015
captcha