আল-রাইয়্যা পত্রিকা জানায়, কাতারের ইসলামী নির্দেশনা ও ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় দোহা ইয়্যূথ এসোসিয়েশন এ প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের শীর্ষ ক্বারীদের খুঁজে বের করতে আল-ফজর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সমপ্রচার করবে। এখানে পবিত্র কুরআন তেলাওয়াত ও তাজবিদ বিষয়ে প্রতিযোগিতা হবে।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে থাকবেন কাতারের বিখ্যাত ক্বারী ওয়াজদী আল গাজাভী, আবদুল রাজ্জাক আল-দালিমি, তাহা সাবাহ ও আবদুল খালেক সাউদি।প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্পাদক আবদুলস্নাহ আল-রাশিদ বলেন, এর মাধ্যমে দেশের সবচেয়ে ভালো ক্বারীদের খুঁজে বের করা যাবে।# 507189