IQNA

বেল্লাল মসজিদ অবমাননার ঘটনায় ফ্রান্সের মুসলিম ও ইহুদিদের নিন্দা

20:24 - December 15, 2009
সংবাদ: 1861870
ফ্রান্সের বেল্লাল মসজিদ অবমাননার ঘটনায় সেদেশের মুসলিম পরিষদ সিএফসিএম এবং ইহুদি প্রতিনিধিদের সংগঠন ক্রিফ নিন্দা জানিয়েছে ।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সের মুসলিম পরিষদের সিএফসিএম এক বিবৃতিতে সেদেশের বেল্লাল মসজিদ অবমাননার ঘটনায় নিন্দা জানিয়ে একে বর্বরোচিত পদক্ষেপ বলে বর্ণনা করেছে ।বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার শাস্তি দাবী করার পাশাপাশি ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে ।এদিকে দেশটির ইহুদি সংগঠনও এক বিবৃতিতে ইসলামের পবিত্র স্থানের অবমাননার ঘটনায় নিন্দা জানিয়ে এই বর্ণবাদী কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে তাদেরকে শাস্তি দেয়ার দাবী জানিয়েছে ।# 509670
captcha