IQNA

পবিত্র আশুরা উপলক্ষে তুরস্কে চিত্র প্রদর্শনী

20:30 - December 18, 2009
সংবাদ: 1862734
তুরস্কের ইস্তাম্বুলে জায়নাবিয়ে কেন্দ্রের উদ্যোগে জায়নাবিয়ে মসজিদে শুক্রবার পবিত্র মহরমের প্রথম দিনে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
জায়নাবিয়ে মসজিদের তথ্য কেন্দ্র জানায়, ১৬ দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে তুরস্কের খ্যাতিমান ফটোগ্রাফার এরকান আইদেনিজের ছবি প্রদর্শন করা হবে এবং প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে পবিত্র আশুরা ও ইমাম হোসেইন (আ.) এর শাহাদাতের ঘটনা নিয়ে নানা চিত্র স্থান পেয়েছে। এছাড়া, ইস্তাম্বুলের হালকালি স্কয়ারে পবিত্র আশুরা উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে। এ সব অনুষ্ঠান ও প্রদর্শনীতে দেশ-বিদেশের হাজার হাজার মানুষের উপসি'তি ঘটবে বলে আশা করা হচ্ছে। # 510870
captcha