ইমাম হোসেইন (আ.) স্মরণ সংঘ ‘ভারচু ইন ইরাক অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অব ইসলাম’ এর ইনচার্জ রিয়াদ নে’মাহ আল সালামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আবা জানায়, ইমাম হোসেইন (আ.) এর শাহাদাত বার্ষিকী পালনের জন্য বহু ধর্মীয় গ্রুপ ও সরকারী প্রতিষ্ঠান গঠন করা হয়েছে। তিনি বলেন, দেশ-বিদেশ থেকে কারবালায় শোক প্রকাম করতে আসা মানুষের নিরাপত্তার জন্য পুলিশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। কারবালায় শোক প্রকাশ করা সংগঠনের মধ্যে ‘আল-জানজিল’ ও ‘আল-লাত্ম’ খুবই গুরুত্বপূর্ণ যারা মহররমের শুরু থেকে প্রথম ১০ দিন শোক কর্মসূচী পালন করবে। #509667