IQNA

নূর ম্যাগ্জ ওয়েবসাইটের গ্রাহক হতে ক্যামব্রিজ ও টরেন্টো বিশ্ববিদ্যালয়ের আবেদন

7:12 - December 19, 2009
সংবাদ: 1862799
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পর এবার ক্যামব্রিজ ও টরেন্টো বিশ্ববিদ্যালয় ইরানের নূর ম্যাগজ ওয়েবসাইটের গ্রাহক হতে আবেদন করেছে।
এই ওয়েবসাইটে ১৮৯৭ সাল থেকে প্রকাশিত প্রায় ২০ হাজার ম্যাগাজিনের সংগ্রহ রয়েছে যা একে বিশ্বের সমৃদ্ধ ওয়েবসাইটগুলোর অন্যতম হওয়ার গৌরব এনে দিয়েছে। এ সব ম্যাগাজিন ডাউনলোড করার যোগ্য এবং এগুলোতে শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক বিষয় নিয়েও বহু আর্টিকেল রয়েছে। এ কারণে ডাটা আপলোডিং সাইট হিসেবে নূর ম্যাগ্জ ইসলামিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক ইস্যুতে এখন সবার পছন্দের প্রথম তালিকায় রয়েছে। এ সব সুবিধার জন্য বিশ্বের বহু গবেষণা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় যারা ইসলামিক ও মধ্যপ্রাচ্য বিষয়ে গবেষণা করতে চায় তারা এখন নূর ম্যাগ্জ-এর গ্রাহক হতে আবেদন করছে। উল্লেখ্য, এখনও নূর ম্যাগ্জ-এর বিষয়ে কোন আন্তর্জাতিক মিডিয়াতে বিজ্ঞাপন দেয়া হয়নি। # 510291
captcha