IQNA

রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে মিয়ানমার সরকারের অবহেলার নিন্দায় জাতিসংঘের প্রতিবেদক

13:23 - October 27, 2013
সংবাদ: 1863
আন্তর্জাতিক বিভাগ : মিয়ানমারে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক এদেশের মুসলমানরা বর্ণবাদীতার শিকার বলে আখ্যায়িত করে মুসলমানদের বিষয়ে সরকারের অবহেলার নিন্দা জানিয়েছেন।


Zaman ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : টমাস উজি কুইন্টানা গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রদত্ত এক ভাষণে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে এদেশের সরকারের অবহেলার নিন্দা জানিয়ে বলেছেন : মিয়ানমারের প্রেসিডেন্ট ‘তিন সেন’ সম্প্রতি এদেশের বিভিন্ন ধর্মের অনুসারী ও বিভিন্ন গোত্রের লোকদের মাঝে বন্ধুত্বসুলভ সম্পর্ক সৃষ্টি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে মূল্যবান কথা বললেও এ পর্যন্ত এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি।



মিয়ানমারে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বলেছেন : এদেশের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে বর্ণবাদী চিন্তাধারাকে সরিয়ে ফেলতে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি সরকার এবং জুন মাস থেকে শুরু হওয়া সহিংসতা বন্ধের যে প্রতিশ্রুতি সরকার প্রদান করেছিল তাও পূরণ করেনি।



তিনি বলেন : মুসলমানদের ওপর সহিংস হামলা রোধে এদেশের নিরাপত্তা বাহিনী কোন ভূমিকা তো রাখেইনি বরং তারা অনেক ক্ষেত্রে তারা সহযোগীর ভূমিকা রেখেছে।



তিনি তার বক্তব্যে এ দাবী জানিয়েছেন যে, মিয়ানমার সরকারে উচিত এ বর্ণবাদী চিন্তাধারা সরিয়ে ফেলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।#1307702


ট্যাগ্সসমূহ: রোহিঙ্গা মুসলমানদের
captcha