সোয়াত আল-ইরাকের খবর অনুয়ায়ী, অসলোর ইমাম মাহদি (আ.) ইন্সটিটিউট, ইমাম রেজা (আ.) সেন্টার, আহলুল বাইয়্যাত সেন্টার ও তাওহিদ ইসলামিক সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে। ইমাম মাহদি সেন্টারের শোকানুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম শেখ মেইজাম আল-খাফাজি ইমাম হোসেইন (আ.) এর উত্থান সম্পর্কে বক্তৃতা করেন। ইমাম রেজা (আ.) ও আহলুল বাইয়্যাত সেন্টারের অনুষ্ঠানে বক্তৃতা করেন যথাক্রমে সাইয়্যেদ হাশেম মুসাভি এবং আবদুল গাফ্ফার আল-মোফাজ্জল। # 511329