আল্লামা তাবাতাবাঈ কুরআনিক বিজ্ঞান গবেষণা ও শিক্ষা কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম আবদী এ কথা জানান।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী-- বিশিষ্ট ইসলামী বিশেষজ্ঞদের স্মরণে গুরুত্ব দেয়ার জন্য যে নির্দেশনা দিয়েছেন তারই আলোকে এ স্মরণসভা করা হবে বলে তিনি জানান। আবুলহাসান আলী ইবনে ইবরাহিম কোমি যিনি শেখ আগদাম নামে পরিচিত তিনি ছিলেন পবিত্র কুরআন শরীফের প্রথম তাফসিরকারক। জনাব আবদী জানান, স্মরণসভাকে সামনে রেখে গত বছর প্রবন্ধ আহ্বান করা হয় এবং ৩৬টি প্রবন্ধ জমা পড়ে। এর মধ্য থেকে ১৬টি প্রবন্ধ মনোনীত করা হয়েছে এ স্মরণসভায় উপস্থাপনের জন্য। তিনি আরো জানান, স্মরণসভার আগে আলী ইবনে ইবরাহিমের ২৫ খণ্ডের গবেষণা কর্ম প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ‘আত-তাফসির’, ‘আখবারুল কুরআন’, ‘আশ-শারায়ে’, ‘তাওহিদ ও শির্ক,’ ‘আল মানাগিব’, ‘ইখতিয়ারুল কুরআন’ এবং ‘বিশ্বাসীদের নেতার গুণাবলী’ প্রভৃতি। # 512027