IQNA

তুরস্কে আহলুল বাইয়্যাত (আ.) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে

20:42 - December 26, 2009
সংবাদ: 1865645
তুরস্কের বিটিপি পার্টি দেশটিতে একটি আহলুল বাইয়্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে।
পবিত্র মহররম ও ইমাম হোসেইন (আ.) এর শাহাদাতের প্রতি শোক জানিয়ে বিটিপি পার্টির প্রধান সাংবাদিকদের বলেন, এ বিশ্ববিদ্যালয়টি হবে ইসলামী ঐক্যের প্রতীক।
পার্টির প্রধান হায়দার বাস বলেন, তুরস্কে শিয়া-সুন্নির ঐক্যবদ্ধভাবে বাস করার দীর্ঘ ইতিহাস রয়েছে। “আহলুল বাইয়্যাত বিশ্ববিদ্যালয়টি হবে দেশের শিয়া-সুন্নি ভাইদের ঐক্যের প্রতীক।”
তিনি বলেন, যে সব মানুষ আহলুল বাইয়্যাত (আ.)দের দর্শনকে পছন্দ করেন তারা অন্য দেশে যান এ বিষয়ে লেখাপড়া করতে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এ নিয়ে দেশের মধ্যেই তারা লেখাপড়া করতে পারবে।
তবে, তিনি স্পষ্ট করে বলেননি, তুরস্কের কোন্ শহরে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে। # 514742
captcha