IQNA

বৈরুতে ফিলিস্তিন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

20:45 - December 26, 2009
সংবাদ: 1865646
ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা -ইকনা জানায়, আগামী ১৪ ও ১৫ই জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসলামী ও আরব বিশ্বের বহু নেতা ও আন্তর্জাতিক কুদস কমিটির বোর্ড মেম্বাররা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সপ্তমবারের মতো হচ্ছে এবারের সম্মেলন।
এতে পবিত্র কুদ্স শহরের বর্তমান অবস্থা, যায়নবাদীদের আগ্রাসী নীতির হাত থেকে কুদ্‌সকে রক্ষার উপায় এবং ইসলামী উম্মাহর পক্ষ থেকে কুদ্স-এর প্রতি সমর্থন জানানোর বিষয় নিয়ে আলোচনা হবে।
আন্তর্জাতিক কুদ্স ইন্সটিটিউটের পরিচালক আকরাম আল- আদলুনি বলেন, এমন সময় এ সম্মেলনের প্রস'তি চলছে যখন ইসরাইলীরা কুদ্স শহরকে ইহুদিবাদীকরণে তৎপরতা জোরদার করেছে এবং এর আরবীয় ও ইসলামী পটরিচয় মুছে ফেলার চেষ্টা করছে।
তিনি বলেন, আমরা সপ্তমবারের মতো এ সম্মলনের আয়োজন করছি এ জন্য যে, মুসলিম বিশ্ব ইহুদিবাদীদের বিরুদ্ধে যাতে একটা ঐক্যবদ্ধ ও সুনির্দিষ্ট অবস্থান নিতে পারে।# 514540
captcha