IQNA

বৃটেনের একটি মসজিদে অজ্ঞাত ব্যক্তিদের হামলা ও অগ্নিসংযোগ

9:50 - December 30, 2009
সংবাদ: 1866633
বৃটেনের ক্রেডলী হিয়েথ শহরের ব্ল্যাক কান্ট্রি মসজিদে সোমবার অজ্ঞাত ব্যক্তিরা হামলা ও অগ্নিসংযোগ করেছে ।
তুরস্কের দৈনিক মেল্লিয়াত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের ক্রেডলী হিয়েথ শহরের ইসলামী কেন্দ্রের নিকটে অবস্থিত ব্ল্যাক কান্ট্রি মসজিদে সোমবার অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে। এই ঘটনায় সম্পূর্ণ মসজিদ ভূষ্মিভূত হওয়ার পাশাপাশি মসজিদের পার্শ্ববর্তি ইসলামী কেন্দ্রেরও একাংশ আগুনে পুড়ে যায় ।মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অগ্নিসংযোগের ঘটনায় মসজিদটি এমনভাবে ধ্বংস হয়েছে যে তা আর পুনরায় নির্মান করা ছাড়া আর কোন উপায় নেই। গত ৫ বছর আগেই এই মসজিদটি সন্ত্রাসীদের হামলার শিকার হলেও বৃটের পুলিশ ঐ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। # 515685
captcha