বার্তা সংস্থা মা’আন জানায়, পূর্ব গাজার আল-দারি এলাকায় অনুষ্ঠিত ওই ওয়ার্কশপে কুরআন শিক্ষার পদ্ধতি ও কুরআন শিক্ষা কেন্দ্রগুলোর প্রতি ব্যবস্থাপনা কমিটির দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা কুরআন কেন্দ্রগুলোর দিকে আরো মনোযোগ দিতে এবং এসব কেন্দ্রে বিজ্ঞানভিত্তিক কুরআন শিক্ষাসহ ধর্মীয় প্রশিক্ষণের ওপর জোর দেন। এতে ২০১০ সালের জন্য কতকগুলো নীতিমালা ঠিক করা হয়। অংশগ্রহণকারীরা দেশের শীর্ষ হাফেজদের নিয়ে বিশেষ মিটিং করা ও কুরআন তেলাওয়াতের পদ্ধতি নিয়ে কোর্স অনুষ্ঠানের আহ্বান জানান। # 516800