“কুরআন তাফসির” শিরোনামে ৫ খণ্ডের এ গ্রন্থটি প্রথমবারের মতো ফার্সি ভাষায় অনুবাদ করেছেন মেহেদি ফোরখিয়ান ও আলী রেজা মাহমুদী। “কুরআন ও তাফসিরের ওপর নতুন প্রতিফলন” শীর্ষক একটি আলোচনাসহ এই তাফসির গ্রনে' সুরা ইখলাস, সুরা নাস, ফালাক্ব, ক্বদর ও তাকাসসুর-এর ব্যাখ্যা বিশেস্নষণ করা হয়েছে।
ইমাম মুসা সদর কালচার অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট গ্রন্থটির ৩ হাজার কপি প্রকাশ করবে। ইমাম মুসা সদর ১৯২৮ সালে ইরানে জন্ম লাভ করেন এবং পরবর্তীতে তিনি একজন প্রখ্যাত শিয়া বিশেষজ্ঞ ও চিন্তাবিদ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ১৯৬০ সালে তিনি লেবাননে চলে যান এবং সেখানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা হয়ে ওঠেন। ১৯৭৮ সালে লিবিয়া সফরের সময় তিনি তার দুই সঙ্গীসহ নিখোঁজ হন। # 516773