IQNA

হারারেতে ইমাম সাজ্জাদ (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত

21:18 - January 02, 2010
সংবাদ: 1867817
ইমাম সজ্জাদ (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিম্বাবুয়ের রাজধানী হারারের ইরানী কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আধ্যাত্মিক এ অনুষ্ঠানে ইরান, লেবানন, পাকিস্তান ও ভারতের শিয়া মুসলমানের পাশাপাশি ইরানী কালচারাল সেন্টারের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। আশুরার তাবাস্‌সুল নামাযের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে জিম্বাবুয়ের ইরানী কালচারাল অ্যাটাশে মোহাম্মদ আসাদি মোভাহেদ আশুরার ন্যায় সংগ্রামে চতুর্থ ইমামের ভূমিকা উল্লেখ করেন এবং পরবর্তীকালে লোকজনের মধ্যে তার মর্যাদা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আশুরা উপলক্ষে আরবী, উর্দু ও হিন্দি কবিতা পড়ে শোনানো হয়। হিজরি ৯৫ সালের ১২ই মহররম ইমাম সাজ্জাদ (আ.) শাহাদাত লাভ করেন। # 516299
captcha