IQNA

পবিত্র কুরআনের দুর্লভ পাণ্ডুলিপি যুক্ত হলো জাতীয় লাইব্রেরিতে

10:56 - January 03, 2010
সংবাদ: 1868001
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় লাইব্রেরি ও আর্কাইভ সমপ্রতি পবিত্র কুরআন এবং ইসলামী গ্রন্থের দুর্লভ পাণ্ডুলিপি কিনেছে।
প্রতিষ্ঠানটির উপ-প্রধান ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে এ কথা জানান।
হাবিবুল্লাহ আজিমী বলেন, তারাথ কেন্দ্র থেকে ১ হাজার ৫৪টি পাণ্ডুলিপি ও ১৫১টি পাথরে ছাপানো কপি কেনা হয়েছে। এগুলো পবিত্র নগরী কোমে সংরক্ষণ করা হবে। এ সব পাণ্ডুলিপির মধ্যে দর্শন, সুফিবাদ, নীতিবিদ্যা, কুরআনভিত্তিক বিজ্ঞান, সাহিত্য ও চিকিৎসা বিষয়ক পাণ্ডুলিপিই বেশি। এর মধ্যে ১৬টি কুরআনের পাণ্ডুলিপি রয়েছে যেগুলোকে ইতিহাস ও শিল্পকলার দৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ ছাড়া, অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ও দুর্লভ পাণ্ডুলিপির মধ্যে রয়েছে- হিজরি নবম শতাব্দীতে রচিত ইমাম গাজ্জালি (র.) এর কিমিয়ায়ে সা’দাত ও ১১ শতাব্দীতে রচিত শারহে মিশকাত-উল-মিসবাহ। এছাড়া, পবিত্র কুরআনের অনুবাদ ও ক্যালিগ্রাফির মতো নানা বিষয় রয়েছে।# 512601
captcha