শুক্রবার বিঙ্গোল শহরের খাতিব মাদ্রাসায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে উত্তীর্ণ প্রথম তিনজন প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে খাতিব ও মাদ্রাসার পরিচালক বলেন, কুরআন হচ্ছে- মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রেখে যাওয়া সবচেয়ে পবিত্র জিনিসের একটি।
অনুষ্ঠানে সালিহ ওজে বলেন, মুসলমানদের জন্য কুরআন হচ্ছে সবচেয়ে ভালো রক্ষাকবচ। আর এ রক্ষা কবচের অর্থ এই নয় যে, এটা শারিরীক সমস্যা থেকে রক্ষা করবে। বরং, আমি যেটা বলতে চাই তা হলো- কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে পবিত্র কুরআনের শিক্ষা পৃথিবীর মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখা।
তুরস্কে স্কুল পর্যায়ে ক্বিরাত ও আযান প্রতিযোগিতা হচ্ছে চারটি স্তরে। এগুলো হলো- শহর পর্যায়, প্রাদেশিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়। # 517146